দিনভর নাটকীয়তা: অবশেষে চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকার মাঝি বদল
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচনে চুয়াডাঙ্গা সদর পৌরসভায় নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন কাউন্সিলর আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম মালিক খোকন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রথমে মনোনয়ন পান। কিন্তু গত উপজেলা নির্বাচনে বিদ্রোহী হিসেবে ভোট করায় আজ তার মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
আরও পড়ুন: তিন মাসে সাড়ে ৫শত মোবাইল টাওয়ার না বানালে বড় জরিমানা।

