আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

আবারও ব্যাট হাতে আশরাফুল রান বন্যায় শেষে ফিরলেন প্যাভিলিয়নে

ব্যাট হাতে আশরাফুল আবারও মাঠে নেমেই চমক দেখিয়েছেন। টি-২০ ফরম্যাটের একটি প্রস্তুতি ম্যাচে একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে আশরাফুল করেছেন ৮০ রান।

আবারও ব্যাট হাতে আশরাফুল রান বন্যায় শেষে ফিরলেন প্যাভিলিয়নে
আবারও ব্যাট হাতে আশরাফুল রান বন্যায় শেষে ফিরলেন প্যাভিলিয়নে

দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বেশ খানিকটা দূরে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। একটা সময় বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং স্তম্ভ এখন আর সতীর্থদের সাথে মাঠ মাতাতে খুব একটা দেখা যায় না। ২০১৩ সালে বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ৫ বছরের জন্য মাঠের বাইরে থেকে মাঠে ফিরেছেন ঠিকই। তবে এখন আর আগের মত ধার নেই তার ব্যাটে। ফলে ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু আসরেও ব্রাত্য থাকতে দেখা যায় তাকে।

এদিকে আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপের ১৬০ জন ক্রিকেটারের তালিকার মধ্যে নাম রয়েছে আশরাফুলের। ফিটনেস পরীক্ষা দিয়ে তারপরই প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিতে হবে এই ব্যাটসম্যানকে। ক্রিকেট থেকে দূরে থাকাকালীন আশরাফুল নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন সেটাও দেখা গিয়েছিল।

বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টকে সামনে রেখে আশরাফুল অবশ্য বসে থাকেন নি। একটি টি-২০ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেই ব্যাট হাতে জাদু দেখিয়েছেন এই ব্যাটসম্যান। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে মাঠ ছেড়েছেন নিজের নামের পাশে ৮০ রান নিয়ে।

সম্প্রতি আশরাফুল তার সত্যায়িত ফেসবুক পেইজে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে তার ৮০ রানের ঝলমলে ইনিংসের ভিডিও ফুটেজ পোস্ট করে ক্যাপশনে জানান তার এই ৮০ রান করার কথা। কমেন্ট সেকশনে তার ভক্তরাও আশা প্রকাশ করেছেন আবারও নতুন করে নিজেকে প্রমাণ করে যেন জাতীয় দলে জায়গা করে নিতে পারেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচক হাবিবুল বাশার একটি টিভি অনুষ্ঠানে এসে জানিয়েছেন যদি আগের চেয়ে ভালো করতে পারেন তবেই দলে জায়গা মিলতে পারে আশরাফুলের। অর্থাৎ জাতীয় দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেটে অন্যদের ছাড়িয়ে গেলে তবেই সুযোগ আসতে পারে এই ব্যাটসম্যানের। আসন্ন টি-২০ টুর্নামেন্টকেই তাই নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে দেখছেন আশরাফুল।