আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

নাটোরে করোনা প্রতিরোধে আ.লীগের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করলেন বিএনপি নেতা দুলু

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

দেশের চলমান করোনা পরিস্থিতিতে করোনা প্রতিরোধে নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২(নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেছেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নাটোরে করোনা প্রতিরোধে আ.লীগের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করলেন বিএনপি নেতা দুলু
নাটোরে করোনা প্রতিরোধে আ.লীগের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করলেন বিএনপি নেতা দুলু

এসময় তিনি বলেন, আওয়ামীলীগের অনেক নেতাকর্মী করোনা প্রতিরোধে অনেক পরিশ্রম করছেন, কাজ করছেন, খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন, তাদের তো প্রশংসা করতেই হবে। তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের কাজকে অস্বীকার করছি না।

অন্যদিকে বিএনপি ক্ষমতায় না থাকলেও তারা বিভিন্নভাবে জনগণের পাশে দাড়ানোর চেষ্টা করছে এবং তা অব্যাহত থাকবে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সোমবার রাতে ফেসবুক লাইভে দেওয়া এক ঈদ সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি নাটোরের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ প্রশাসন অনেক আন্তরিকভাবে কাজ করছে, জনগণকে অনেক কড়াকড়ির মধ্যে রেখে করোনা প্রতিরোধের চেষ্টা করছে।

সারাদেশে অনেক পুলিশ সদস্যরা করোনা আক্রান্ত হচ্ছে। দেশের এই কঠিন পরিস্থিতিতে নাটোরে বিএনপি, আওয়ামীলীগ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, স্বেচ্ছাসেবকরা অনেক পরিশ্রম করছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই।
নাটোরকে রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। এসময় তিনি নাটোরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

আরও নিউজ পড়ুনঃ নাটোরে ৩হাজারের অধিক মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত

লকডাউনের প্রশ্নে দুলু বলেন, আরো একমাস আগে লকডাউন ঘোষণা করলে সংক্রমণ আরো কম হতো।
তিনি বলেন, বিএনপিও জনগনের পাশে দাড়িয়েছে।
করোনা প্রতিরোধে সবাইকে সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।

অপর এক প্রশ্নে তিনি, আগামীতে নির্বাচন করার পরিবেশ হলে নাটোরের গুরুদাস-বড়াইগ্রাম থেকেও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আছে।
নাটোরে এক সাথে দুইটি আসন থেকে নির্বাচন করার ইচ্ছার কথা জানান তিনি।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সাথে আলাপ হয়েছে বলেও জানান তিনি।