আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

করোনা-বন্যা সংকটের মাঝেও বাজারে মানুষের ভিড়। বিক্রি হচ্ছে ফ্রিজ

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোর সহ উত্তর-মধ্যাঞ্চলে চলছে বন্যা।এর সাথে পূরোনো দুর্যোগ করোনা করোনার থাবা এখনো স্তিমিত হয়নি।চারিদিকে হাহাকারের পদদ্ধনি।কিন্ত করোনা ও বন্যা দুর্যোগের প্রভাব হারিয়ে যায় বাজারের দিকে তাকালে।
এতো দুর্যোগের মাঝেও বাজার কেন্দ্রীক মানুষের কেনাকাটার ব্যাস্ততা।ভিন্ন চিত্রের ইঙ্গিত করে।ভিড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে।
করোনা-বন্যা সংকটের মাঝেও বাজারে মানুষের ভিড়। বিক্রি হচ্ছে ফ্রিজ
করোনা-বন্যা সংকটের মাঝেও বাজারে মানুষের ভিড়। বিক্রি হচ্ছে ফ্রিজ

মসলার দোকান থেকে থেকে শুরু করে গার্মেন্টস,কসমেটিকস,জুতা-স্যান্ডেল এবং ফ্রিজের শোরুম পর্যন্ত। যদিও ফ্রিজ বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় তাদের বিক্রি প্রায় ৪০ ভাগ কমে গেছে।তারপরও এ দুর্যোগের মাঝে বিষয়টিকে খাটো করে দেখছেননা শো-রুম কর্মকর্তারা।

অনেকেই আশ্চর্যও হচ্ছেন এতো দুর্যোগের মাঝেও মোটা অংকের অর্থ ব্যয়ে মানুষের মাঝে ফ্রিজ কেনার সাধ এবং সাধ্যের বিষয়টি। রীতিমত অবাক করছে ব্যবসায়ীদের অনেককেই।
কোরবানী ঈদ উপলক্ষে মসলার দোকানে ভিড় থাকা স্বাভাবিক বলে মনে করেন ব্যবসায়ীরা।কিন্ত গার্মেন্টস,প্রসাধনি বা জুতা-স্যান্ডেল কেনাকাটার ভিড় প্রশ্ন সৃষ্টি করছে।

ব্যবসায়ীরা জানান,বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে দরিদ্র ও শ্রমজীবি শ্রেনীর মানুষ কেনাকাটায় নেমেছে বাজারে।আবার বাজার কেন্দ্রিক এসব মানুষের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার প্রবনতা। যা মনিটর করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।