আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ ৭জন রোহিঙ্গা আটক

জিয়াবুল হক, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ৭ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ ৭জন রোহিঙ্গা আটক
টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ ৭জন রোহিঙ্গা আটক

জানা যায়, গত ১৩ মে রাত সাড়ে ৮টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সায়েরং খালের উত্তর-পশ্চিম পার্শ্বের একদল মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পেয়ে অভিযানে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তখন র‌্যাব সদস্যরা ধাওয়া করে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর ব্লক নং-বি-৩৩, শেড নং-১১২২৬৪ এর বাসিন্দা ছলিম উল্লাহর পুত্র ফরিদ আলম (২৮),

আরও পড়ুনঃ অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তার পরিবার

২৬নং টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-এ-৪ এর বাসিন্দা ছৈয়দ হোছনের পুত্র জাফর আলম (২৮), বালুখালী ১২নং ক্যাম্পের ব্লক-এইচ-৪এর শেড নং-১৯৬৪২৪ এর বাসিন্দা আব্দু রকিমের পুত্র আবু তাহের (২৪),

শালবাগান ২৬নং ক্যাম্পের ব্লক-এ-৩এর বাসিন্দা দবির আহমদের পুত্র বশির আহমদ (২০), একই ঠিকানার মোঃ জসিমের পুত্র জোবায়ের (২৫), আবুল হোছনের পুত্র নুরুল কবির (২৫) এবং দুদু মিয়ার পুত্র আবুল হাশেম (২৯) কে আটক করে।

এসময় আরো কয়েকজন মাদক কারবারী পালিয়ে যায়। পরে তাদেও দেহ তল্লাশী করে ৩ হাজার ৫শ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আটককৃত মাদক কারবারী ও উদ্ধারকৃত মাদক ১৪ মে বৃহস্পতিবার সকালের দিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।