আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

নাটোর জেলার বিভিন্ন স্থানে বিনোদনের নামে মানুষের উপচেপড়া ভীড় মানছে না কোন স্বাস্থ্যবিধি

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব না মেনেই ঈদের পরদিন থেকে নাটোরের পাটুল ,সিংড়ার প্রেট্রাবাংলা রোড, গুরুদাসপুরের বিলসা, তাড়াশের কুন্দলইল সহ বিভিন্ন স্থানে দর্শনাথীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে।
নাটোর জেলার বিভিন্ন স্থানে বিনোদনের নামে মানুষের উপচেপড়া ভীড় মানছে না কোন স্বাস্থ্যবিধি
নাটোর জেলার বিভিন্ন স্থানে বিনোদনের নামে মানুষের উপচেপড়া ভীড় মানছে না কোন স্বাস্থ্যবিধি

কেউ মোটর সাইকেল নিয়ে কেই ভুটভুটি , কেই সিএনজি কেউ নৌকায় মেতে উঠেছেন আনন্দ উল্লাসে। করোনা ভাইরাসের মহামারী অথবা বন্যা কোন কিছুর তোয়াক্কা না করেই বিনোদনের স্বাদ পেতে ছুটে চলেছেন ওই সব স্থানগুলিতে। বর্ষা মৌসুমে প্রাকৃতিকভাবে সুন্দর সাজে সজ্জিত হয় চলনবিল।

গভীর পানির ভিতরে দুরে দুরে গ্রাম গুলোকে মনে হয় এক একটি দ্বীপ। সৃষ্টি হয় প্রাকৃতিক এক অপরুপ সৌন্দর্যের, ফলে প্রতি বর্ষা মৌসুমেই ভীড় জমে এসব স্থানগুলিতে। কিন্তু এবারের চিত্র একটু ভিন্ন করোনা মহামারীর জন্য স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে সরকারী স্বাস্হ্য বিধি মেনে চলা ফেরা করার কথা।

ওইসব স্থানগুলিতে ঘুরে দেখা যায় কোন কিছুর বালাই নেই ঠাসাটাসি করে নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন দলে দলে,আবার অনেকে ছোট
ছোট মিনিট্রাকে উচ্চ স্বরে মাইক বাজাতে বাজাতে মেতে উঠেছেন নাচ ও গানে,ওই স্থান গুলো দেখে মনে হয়েছে দেশে কোন করোনা মহামারী নেই।

এসব স্থানে ঘুরতে যাওয়া অনেকেই জানান, করোনার আশঙ্কা রয়েছে,তারপরেও ঈদের পরে পরিবার ও বন্ধুদের সাথে একটু উল্লাসে মেতে উঠতে মন চায়,তাই ঘুরতে বেড়িয়েছি।