আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

বিএনপি কার্যালয়ের ফটকে তালা পুলিশের নিয়ন্ত্রণে নয়াপল্টন

রাজধানীর কাকরাইলের নাইটএঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে দেয়া হয়েছে ব্যারিকেড। পুরো পল্টন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলছে।

বিএনপি কার্যালয়ের ফটকে তালা

সকাল থেকে কোনো নেতাকর্মীকে বিএনপি কার্যালয়ে আসতে দেখা যায়নি। পুরো এলাকায় পুলিশের বিপুল সদস্য দায়িত্ব পালন করছেন। ওই এলাকায় যান ও সাধারণ মানুষ চলাচল করতে দেয়া হচ্ছে না।

সরেজমিনে শুক্রবার সকালে নয়া পল্টন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

পুলিশের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা যেন অবস্থান নিতে না পারেন, সেজন্য পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনায় এই এলাকায় সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই এটি করা হচ্ছে বলেও জানান তারা।

আরও পড়ুন : নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, নিহত ১

এর আগে গত বুধবার বিকেলে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়ট কার দিয়ে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে এ ঘটনার পর থেকেই সেখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ