উত্তরাঞ্চলে তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে অতিষ্ট জনজীবন
আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
উত্তরাঞ্চলের সবচেয়ে উচুঁ ও কমবৃষ্টিপাতের এলাকা হিসেবে পরিচিত নাটোরের লালপুর উপজেলায় গত দুই দিন যাবত জ্যৈষ্ঠর তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন।
সোমবার সকাল থেকে তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে শরীর থেকে শুধু ঘাম ঝড়ছে।
বাহিরে প্রচন্ড খরতাপে শরীর জ্বলে যাচ্ছে। ঘরে ফ্যানের বাতাসেও যেনো আগুনের হাবগি বইছে কোথাও একটু স্বস্থির ছায় নেই। জ্যৈষ্ঠর এই গরমে সবচেয়ে বেশি বিপদে পড়েছে রোজাদাররা। তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে রোজাদারদের প্রান উষ্ঠাগত।
তেষ্ঠায় বুক গলা শুখিয়ে আসছে। এই তীব্র খরতাপ ও ভ্যাপসা গরম থেকে একটু স্বস্থি পেতে অনেকেই
দুই থেকে তিন বার গোসল করছেন। তীব্র খরায় গাছ-গুল্ম-লতা ও প্রাণীকুল বিপর্যস্ত হয়ে পড়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিস বলছে, এই দাবদাহ অব্যহত থাকবে তবে বাতাসের আদ্রতায় জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বেশি অনুভুত হচ্ছে।

