আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ওয়াকআউটের পরে আবারও বৈঠকে যোগদান  বিএনপির 


জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে স্বল্প সময়ের জন্য ওয়াকআউট করে আবারও আলোচনায় যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার পর বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি।


এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। একপর্যায়ে সরকারি কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি।
আলোচনার জন্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান তাদের দল এ আলোচনায় অংশ নেবে না।
ওয়াকআউটের কারণ জানিয়ে সালাহ উদ্দীন আহমেদ বলেন, ‘আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে- সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দুই-একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ, এটা নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা, এটায় ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে।


তবে ওয়াকআউটের কিছু সময় পর আবারও আলোচনায় অংশ নেয় বিএনপির । এতে আবারও ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়।


এদিকে নতুন করে আলোচনা শুরুর কিছু সময় পরে ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, পরে রুম থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যান রাজনৈতিক দলের নেতারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোন ধরনের দুর্ঘটনার আশঙ্কানা থাকায় আবারও আলোচনা শুরু হয়েছে।