আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

করোনা পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

করোনা পরিস্থিতির উন্নতি না হলে সহসা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ রবিবার (১৩ জুন) রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

মন্ত্রী বলেন, ‌পরিস্থিতির উন্নতি না হলে সহসা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। সরকার শিক্ষার্থীদের সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছে। সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়।

এ সময় শিক্ষামন্ত্রী আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ঘরে বসে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। দীপু মনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া যায় কিংবা অন্য কোনোভাবে সেটি করা যায় কিনা সেটা চিন্তাভাবনা করা হচ্ছে।

আমাদের আরও সংবাদ পড়ুন: ক্রিকেটার সাকিব আল হাসান অসদাচরণের দায়ে আবারো নিষিদ্ধ হলো।

তিনি বলেন, ‌১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল। কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অনলাইনে শিক্ষাদানের বিষয়টি চলমান রয়েছে। নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি।