আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

টেকনাফে-কক্সবাজার সড়কে পর্যটকবাহীবাস কেড়ে নিলো শিশু শিক্ষার্থীর প্রাণ

জিয়াবুল হক, টেকনাফ :

কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকায় পর্যটকবাহী সরাসরি স্পেশাল সার্ভিস এক বাসের ধাক্কায় তাসনুর সোলতানা (৭) নামের ফুটফুটে একটি শিশুর মৃত্যু হয়েছে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার নুরুল বশরের মেয়ে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ বাসসহ চালক ও হেলপারকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু শিক্ষার্থী নুরানী মাদ্রাসায় যাওয়ার পথে পর্যটকবাহী ওই বাসটি মেয়েটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়।

বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক হারুন জানান, নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে।