গুরুদাসপুরে আগুনে স্বপ্ন পুড়ে ছাই হলো পল্লি চিকিৎসকের
আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি পল্লি চিকিৎসকের দোকানে থাকা বিভিন্ন মালামাল ঔষধ ও নগদ অর্থ সহ পুরে ছাই হয়ে গেছে।
পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৮ লক্ষাধিক ।

শুক্রবার (৫ মে) রাত পৌনে ১ টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীর-বাজারের পল্লী চিকিৎসক সুলতানের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ১ টার দিকে গুরুদাসপুর উপজেলার ইউনিয়নের বীর-বাজারের পল্লী চিকিৎসক সুলতানের দোকানে আগুন লাগে।
পল্লি চিকিৎসকের দোকানে থাকা বিভিন্ন মালামাল ঔষধ ও নগদ সহ আগুনের পুড়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতির পরিমাণ প্রায় আট লক্ষ টাকার অধিক বলে জানা গেছে।
দরিদ্র পরিবারের স্বপ্ন ছিলো এই দোকান থেকেই সমৃদ্ধি আসবে তাদের। কিন্তু মাত্র এক ঘণ্টার মধ্যেই সব ধুলিস্মাৎ হয়ে গেল।

