আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

গুরুদাসপুরে আধাপাকা লিচু চড়াদামে বিক্রি

আমিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে বাগানের লিচু এখনও ভাঙতে শুরু করেননি চাষী ও ব্যবসায়ীরা। বিশাল বিশাল লিচু বাগান লাল, হলুদ আর সবুজ রংয়ে ছেয়ে গেছে।
যেন লিচুর গায়ে রং লেগেছে। কদিন পরই বিভিন্ন জাতের টসটসে লিচু দেখে মন ভরে যাবে চাষীদের।
গুরুদাসপুরে আধাপাকা লিচু চড়াদামে বিক্রি
গুরুদাসপুরে আধাপাকা লিচু চড়াদামে বিক্রি

জানা গেছে, আর এক সপ্তাহ লাগবে লিচু পাকতে। তার আগেই কিছুসংখ্যক লোক আধাপাকা লিচু স্থানীয় চাঁচকৈড় মোকামে খুচরাভাবে বিক্রি করছেন।
রমজান উপলক্ষে এই লিচু বিক্রি হচ্ছে চড়াদামে। বছরের প্রথম মৌসুমী ফল বিত্তবানরা সখের বশে কিনলেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই রসালো ফল।

দেখা গেছে, উপজেলার মোল্লাবাজার এলাকার শফিকুল ইসলাম মিন্টু ১শ’টির এক বোঝা লিচুর দাম হাঁকছেন ৫শ’-৬শ’ টাকা। চাঁচকৈড় বাজারে বেচতে আনা ওই লিচু কেনার আগ্রহ থাকলেও দাম শুনে ঘুরে যাচ্ছেন অনেকে।