আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চলনবিলে নৌকায় অশ্লীল নৃত্য: নর্তকীসহ গ্রেপ্তার ১৫

আমিরুল ইসলাম,নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলের বিলশা এলাকায় নৌকায় নর্তকী নিয়ে আনন্দ-ফুর্তিকালে দুই নর্তকীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম।
চলনবিলে নৌকায় অশ্লীল নৃত্য: নর্তকীসহ গ্রেপ্তার ১৫
চলনবিলে নৌকায় অশ্লীল নৃত্য: নর্তকীসহ গ্রেপ্তার ১৫

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার চলনবিল বিলসা এলাকার বিলের থেকে নৌকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই নর্তকীর বাড়ি বগুড়ার শেরপুরে এবং আটকৃত ১৩ জন যুবকের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোশহীদপুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চলনবিল বিলসা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে বিলসা এলাকার মাঝ বিলে একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে ১৩ জন ছেলে ও দুই নর্তকীকে অশ্লীল নৃত্য পরিচলনা করতে দেখলে সাথে সাথে তাদের গ্রেপ্তার করে পুলিশ।