আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৃথকস্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জুলফিকার কাজে যাওয়ার সময় উপজেলার দর্শনার তেল পাম্পের নিকট এসে পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান জুলফিকার।

এদিকে চুুয়াডাঙ্গা – ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল বাজারের মোটরসাইকেল ওয়ানটেস্ট পালসার গাড়ী ও প্রাইভেট ঢাকা মেট্রো গ – (২৭ -৭৪৮৪) ধাক্কায়, মোটারসাইকেল চালক মেহেদী হাসান পলাশ (২৮)নিহত, ও আহত হয়েছে মোটারসাইকেল চালক মেহেদী হাসান পলাশের খালা শাহানাজ খাতুন (২৬), ঘটনাস্থল থেকে জনগণ উদ্ধার করে চুুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।এবং সজীব ক্যামিক্যাল কোম্পানির প্রাইভেট কারের চালক,হাটগোপালপুর অঞ্চলের কালা লীপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৪) কে, সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ আটক করেছে ।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে নয়মাইল বাজারে।
জানাগেছে ঝিনাইদহের হরিনাকুন্ড ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে নিহত মেহেদী হাসান পলাশ ও আহত পলাশের খালা শাহানাজ খাতুন। নিজ বাড়ি থেকে সরোজগঞ্জ বাজারে খালু সাগরের বাড়িতে বেড়াতে এসে বাড়িতে ফেরার পথে দুজনে দূর্ঘটনা ঘটে । কিন্তু সরোজগঞ্জ থেকে দুজনে বাড়িতে ফেরার সময়ে পথির মধ্যে নয়মাইল বাজারে পৌছালে, ঝিনাইদহ থেকে ছেড়ে আশা প্রাইভেট কারটি সম্মুখে ধাক্কায়, মোটারসাইকেল চালক রাস্তার উপরে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগায় ঘটনা স্থলে মেহেদী হাসান পলাশ মারা যায় এবং গুরুতর ভাবে আঘাত পাওয়ায় খালা শাহানাজ খাতুনকে উদ্ধার করে চুুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

এবিষয়ে কথা বলা হয়েছে সরোজগঞ্জ ক্যাম্পের ইনর্চাজ এস আই গোকুল চন্দ্র অধিকারী সাথে তিনি বলেন, গতকাল মঙ্গলবার নয়মাইল বাজারে ঘটনাস্থলে গিয়েছিলাম, পালসার মোটারসাইকেল ও প্রাইভেট কাররে ধাক্কা মোটারসাইকেল চালক পলাশ ঘটনাস্থলে নিহত হয়েছে, আহত হয় পলাশের খালা এবং প্রাইভেট চাকলকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়।তবে এবিষয়ে নিহত পলাশের প থেকে বাদী না থাকায়, পরিবারের কাছে লাশটি হস্থানতর করা হয়েছে এবং ভাঙ্গাচুরা পালছার মোটারসাইকেলটি ও প্রাইভেট কারটি ক্যাম্পে রাখা হয়েছে এবং পরর্বিতে প্রাইভেট গাড়ীর নাম্বারসহ চালকে চুুয়াডাঙ্গা সদর থানায় পাঠানো হবে বলে সরোজগঞ্জ ক্যাম্প সূত্রে জানাগেছে।

এদিকে নিহত পলাশের লাশটি গতকালই মাগরিবের সময়ে দাফনকাজ করা হয়েছে বলে জানাগেছে।