আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরি প্রার্থীরা।

রবিবার সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কাযালয়ের সামেন অবস্থান নেন তারা। এসময় ওই কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা। তাদের সাথে একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


চাকরি প্রার্থীদের অভিযোগ, গত ২০ জুন চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস, অনুপস্থিত পরীক্ষার্থীদের উত্তীর্ণ দেখিয়ে চূড়ান্ত করা ও এক এলাকার প্রার্থীকে আরেক এলাকায় মনোনীত করার মতো অনিয়ম দেখা গেছে। অথচ এতকিছুর পরও তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই সিভিল সার্জন। আমরা এই নিয়োগ পরীক্ষা বাতিল চাই, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীনের প্রত্যাহার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই।নিয়োগ ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদের অনিয়ম দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়।

এ ঘটনায় গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।