আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

জার্সিতে ভুলবশত বাংলাদেশের নাম বাদ পড়েছিল: বিসিবি

জার্সিতে ভুল বশত বাংলাদেশের নাম বাদ পড়েছিল
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নিজেদের বর্ণিল ভাবে সাজাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ’।

জার্সিতে ভুল বশত বাংলাদেশের নাম বাদ পড়েছিল

তবে এই সিরিজের আগেই টাইগারদের জন্য বিশেষ জার্সি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুলকালাম। গতকাল রবিবার (১৭ জানুয়ারি) ক্যারিবীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের বিশেষায়িত জার্সির নকশা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু জার্সিতে ছিলো না বাংলাদেশের নাম। যা দেখে সমর্থকদের একটি বড় অংশ সমালোচকের ভূমিকা নেন। যদিও এই সমালোচনার পরই জার্সিতে পরিবর্তন আনা হয়।

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান বেনটেক আয়োজন করেছিল এক সংবাদ সম্মেলনের। সেখানে উপস্থিত হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, জার্সির ডিজাইনে হয়তো ভুল হয়েছিল। তবে তা সংশোধন করে দেয়া হয়েছে।

বিসিবির দাবি, বিশেষায়িত এই জার্সিতে ভুল বশত বাংলাদেশের নাম বাদ পড়েছিল। জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমি বলতে পারব না এটা ঠিক… কিন্তু ঐটা দেওয়া হয়েছিল, হয়ত ভুলবশত হয়ে গেছে (বাংলাদেশের নামবিহীন জার্সি)। দুইটা জার্সি, যে জার্সিটা দেওয়া হয়েছে সেটাই দেখানো হয়েছে। ডিজাইনের জন্য একটা রাখা ছিলো।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট।

ক্যারিবীয় সিরিজেও বাংলাদেশ দলের টিম স্পন্সর হিসেবে যুক্ত আছে খণ্ডকালীন’ স্পন্সর বেক্সিমকো। বেক্সিমকোর সহ-প্রতিষ্ঠান আকাশ ডিটিএইচের পাশাপাশি বেক্সিমকোর লোগোও স্থান পেয়েছে জার্সিতে। বাংলাদেশ লেখা রয়েছে বেক্সিমকোর লোগোর নিচে। এ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সমর্থকদের মধ্যে। কেউ কেউ বলছেন, দেশের নাম আরও বড় করে দেওয়া উচিৎ।

জালাল ইউনুসের মতে, এখানে কিন্তু কোনো সুযোগ নাই । আইসিসির একটা প্রটোকল কোড দেওয়া আছে । ওপরে কত বড় হবে সব কিছু কিন্তু দেওয়া আছে। আমরা এর বাইরে কিন্তু দিতে পারব না। বাংলাদেশটা ছোট কি বড় হয়েছে তা অবশ্যই আমরা দেখব। যদি সত্যিই অমন কিছু হয়ে থাকে আমরা এটা ঠিক করে দিব।