আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আশার মৃত্যু, মোটরবাইক চালক গ্রেফতার

রাজধানীর টেকনিক্যাল মোড়ে অভিনেত্রী আশার মৃত্যু ঘটনায় জড়িত সন্দেহে তাকে বহনকারী মোটরবাইক চালক শামীম আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।

টিভি অভিনেত্রী আশা চৌধুরী , অভিনেত্রী আশার মৃত্যু
টিভি অভিনেত্রী আশা চৌধুরী

অভিনেত্রী আশার মৃত্যু ঘটনায় তার বাবা আবুল কালাম বাদী হয়ে গত ৫ তারিখ মঙ্গলবার রাতে দারুস সালাম থানায় একটি মামলা করেছেন। মামলায় বাইক চালক শামীম আহমেদসহ অজ্ঞাত আরো চারজনকে আসামি করা হয়েছে। সড়ক আইনের ১০৫ ধারায় দায়ের করা এই মামলায় পুলিশ শামীম আহমেদকে গ্রেফতার দেখিয়েছে।

গত ৪ তারিখ সোমবার রাত ২টার দিকে টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আশা চৌধুরী। তিনি তার পূর্ব পরিচিত শামীম আহমেদের বাইকে করে রূপনগরের বাসায় ফিরছিলেন।

সূত্র জানায়, আশাকে নিয়ে বাসায় ফেরার পথে আড়াই ঘণ্টার তথ্যে গড়মিল থাকায় মোটরবাইকের চালক শামীম আহমেদকে সন্দেহ করা হচ্ছে। এজন্যই তাকে প্রধান আসামি করা হয়েছে।

মৃত্যুর আগে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে বাসায় ফেরার কথা প্রথমে তার পরিবারকে জানান অভিনেত্রী আশা। এরপর বনানী এলাকা থেকে বাসার দিকে রওনা হয়েছিলেন বলে ৪ জানুয়ারি রাত ১১টার দিকে আশা তার মাকে ফোন দিয়ে জানান।

তিনি তার মাকে আরো বলেছিলেন, বনানী থেকে বাসায় আসতে ১১টা বাজতে পারে। বনানী থেকে কালশী রোড হয়ে মিরপুর রূপনগর আবাসিক এলাকার বাসায় ফেরার কথা ছিল আশার। কিন্তু বাসায় আসতে দেরি হলেও তিনি তার পরিবারকে আর ফোন করেননি।

এরপর রাত প্রায় দুইটার দিকে আশাকে বহনকরা মোটরবাইকের চালক শামীম আহমেদ আশার মাকে ফোন দেন। তিনি তাদের টেকনিক্যাল মোড়ে যেতে বলেন।

আরও পড়ুন: আসিফের বিরুদ্ধে ন্যান্সির মামলায় সত্যতা পেয়েছে পুলিশ।

এরপর শামীম ফোন কেটে দিয়ে কিছুক্ষণ পর পুনরায় ফোন দিয়ে বলেন, আন্টি আশা আর নেই, মারা গেছে। এসব তথ্য জানানোর সময় কথা বলতে বলতেই আশার বাবা আবুল কালাম কেঁদে ফেলেন। এরপর ফোনটি তার শ্যালক মো. দুলাল হোসেনকে ধরিয়ে দেন।

আশা চৌধুরীর মামা দুলাল হোসেন বলেন, মোটরবাইকের চালক শামীম আহমেদ থানায় পুলিশের সামনে তিন রকম কথা বলেছেন। তাদের বাসায় ফেরার কথা ছিল কালশী রোড হয়ে। কিন্তু টেকনিক্যাল মোড়ে তিনি কীভাবে গেলেন?

চালক শামীম জানিয়েছেন, তিনি পথ ভুলে টেকনিক্যাল মোড়ে গিয়েছিলেন।
দুলাল হোসেন বলেন, তার ভাগনি আশার ঢাকার প্রায় সব রাস্তাই চেনা। তাই সে রাস্তা ভুলে আসতে পারে না।
বাইক চালক শামীম পুলিশের সামনে পুনরায় বলেছেন, আশা রোড পার হতে গিয়ে গাড়ি চাপায় মারা গেছেন।

কিন্তু সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোটরবাইকে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় আশা রাস্তায় পড়ে যান। এসময় তার মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়।

আরও পড়ুন: অনার্স-মাস্টার্স কোর্স বেসরকারি কলেজে আর অনুমোদন নয়।

আশা চৌধুরীর মামা অভিযোগ করেন, শামীমই পরিকল্পিতভাবে নেশা জাতীয় কিছু খাইয়ে ছিল আশাকে। আর যদি আশা সুস্থ থাকতো তাহলে সে মোটরবাইক চালক শামীমকে ধরে বসত। শুধু তাই নয়, গাড়ি চাপায় আশা রাস্তায় ছিটকে পড়ার পরও আশাকে একবারও ধরতে যায়নি। আর শামীম আড়াই ঘণ্টা কীভাবে কোন কোন রাস্তায় ঘুরেছেন, তা সঠিকভাবে বলতে না পারায় তাকে সন্দেহ করে মামলায় প্রধান আসামি করা হয়েছে।

এ ব্যাপারে দারুসসালাম থানার ওসি তোফায়েল আহম্মেদ বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি শামীম আহমেদকে গ্রেফতার করা হয়েছে।