দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ০৯ জন, আক্রান্ত ৩০৬ জন
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনাভাইরাসে আরও ০৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। নতুন শনাক্ত হয়েছেন আরও ৩০৬ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪৪ জনে। নতুন করে ৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬৬ জন। এখন সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে গাজীপুরে!
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

