আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

নাটোরে এমপির বাড়িতে চুরি

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরে গ্রীল কেটে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
নাটোরে এমপির বাড়িতে চুরি
নাটোরে এমপির বাড়িতে চুরি

তবে তিনি ঢাকায় অবস্থান করায় কি কি চুরি হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের কর্মকর্তারা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, সংসদ সদস্য রত্না আহমেদ ঢাকায় অবস্থান করার তার বাসায় কেউ ছিল না। বাড়ির কাজের লোকজন গতকাল সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি চলে যায়।

সকালে তারা কাজে এসে বাড়ির দারোয়ানের রুমে জিনিসপত্র এলোমেলো পড়ে থাকতে দেখে। এরপর দোতলায় গিয়ে এমপির রুমে গ্রীল কাটা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ সময় রুমের কয়েকটি ওয়্যারড্রপের ড্রয়ার খোলা দেয়া গেছে। একটি বটি ও রড দিয়ে আলমারিসহ বিভিন্ন ড্রয়ার ভাঙ্গার চেষ্টা করে।

এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থলে যান পুলিশের কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, সিসি ক্যামেরা দেখে আসামিদের গ্রেফতার ও কারণ উদঘাটন করা হবে।

এ ব্যাপারে রত্না আহমেদ এমপি বলেন, সংসদ চলায় তিনি ঢাকায় অবস্থান করছেন। তিনি ফিরে বিস্তারিত বলতে পারবেন।

তবে বাড়িতে তার কিছু নগদ টাকা, স্বর্নালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।