আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

নাটোরে ৬৮ হাজার টন পেঁয়াজ মজুদ রয়েছে: জেলা প্রশাসক

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা।

নাটোরে ৬৮ হাজার টন পেঁয়াজ মজুদ রয়েছে: জেলা প্রশাসক
নাটোরে ৬৮ হাজার টন পেঁয়াজ মজুদ রয়েছে: জেলা প্রশাসক

জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বুধবার দুপুরে শহরের নিচাবাজার পরিদর্শন করেন। এসময় তিনি অযথা পেঁয়াজের মূল্য না বাড়াতে ব্যবসায়ীদের নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসক পর্যায়ক্রমে শহরের স্টেশন বাজার সহ অন্যান্য বাজার গুলো পরিদর্শন করেন।

এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্টেশন বাজার পরিদর্শন করে পাইকারি ও খুচরা পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

তবে তাতেও নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের মূল্য।নাটোরের বাজার গুলোতে খুচরা পর্যায়ে দেশী পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে মান ভেদে ৮০ থেকে ৯০ টাকায়।আর আমদানি করা পেঁয়াজ ৬০ টাকায়। এর আগে মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেঁয়াজ ব্যবসায়ীদের নিয়ে জরুরী সভা করেন জেলা প্রশাসক। সেখানে পুলিশ সুপার লিটন কুমার সাহা ও কৃষি বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও কৃষি বিভাগের উপ পরিচালক জানান,নাটোর জেলা উদ্বৃত্ত পেঁয়াজ উৎপাদনকারী জেলা। এখন নাটোর জেলায় ৬৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে যা জেলার চাহিদার চেয়েও বেশি।

এ কারনে নাটোরে পেঁয়াজের মূল্য বৃদ্ধির যৌক্তিক কারণ নেই বলেও জানান জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তা।