আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা মসজিদে একইসঙ্গে ৬টি এসি বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা বাইতুস সালাত জামে মসজিদের ভিতর থাকা ৬টি এসি একইসঙ্গে কিভাবে বিস্ফোরণ ঘটলো। এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের জনমনে।

নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা মসজিদে একইসঙ্গে ৬টি এসি বিস্ফোরণ
নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা মসজিদে একইসঙ্গে ৬টি এসি বিস্ফোরণ

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি এসি একই কায়দায় বিস্ফোরণ ঘটেছে। প্রত্যেক এসির অগ্রভাগ দুমড়ে মুচড়ে গেছে। ভিতর থেকে বের হয়ে এসেছে যন্ত্রপাতি।

স্থানীয়রা জানায়, যে কোন একটি এসি কোন সমস্যায় বিস্ফোরণ হতে পারে। কিন্তু এক সাথে ৬টি এসির সবগুলো কিভাবে একসঙ্গে বিস্ফোরণ ঘটলো। কারণ মসজিদের ভিতর গ্যাসের লিকেজ ছিল। সেই লিকেজ থেকে কোন বিস্ফোরণ ঘটলে মসজিদের মেঝে ভেঙে যেতো, কিন্তু সে রকম কিছু ঘটেনি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা

কিন্তু এসিগুলো দুমড়ে মুচড়ে গেছে। সে ক্ষেত্রে একটি বিস্ফোরণ শব্দ আশেপাশের মানুষ শুনতে পেয়েছে। সেহেতু মসজিদের ভিতর থাকা ৬টি এসি একই সাথে কিভাবে বিস্ফোরণ ঘটলো সেই হিসাবে অনেকেই মেলাতে পারছেন না।

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা
নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা

মসজিদের ভেতর থাকা ৬টি এসি, দুমড়ে মুচড়ে গেছে। সিলিং ফ্যানগুলো যেন কেউ হাত দিয়ে বাঁকা করে দিয়েছে। জানালার কাঁচ সব ভেঙে গেছে। ভিতরে থাকা থাই গ্লাসগুলো ভেঙে চুরমার। মসজিদের মেঝের কোথাও কোথাও আহত মুসল্লিদের শরীরের চামড়া পুড়ে লেগে আছে। পুরো মসজিদের ভিতর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম শুক্রবার রাত সাড়ে ১১টায় জানান, পুরো মসজিদটি এখন আইন-শৃঙ্খলা বাহীনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে সিআইডি কল করা হয়েছে। তারা আলমত সংগ্রহ করবে।

তিনি আরও জানান, আহতদের চিকিৎসা শেখ হাসিনা বার্ন ইউনিটে অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি ওসি ও ডিআইওয়ানকে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসায় সহযোগিতায় পুলিশের টিম কাজ করছে।