অভিনেত্রী নাসরিন হাসপাতালে ভর্তি
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলা চলচিত্রের পরিচিত মুখ অভিনেত্রী নাসরিন।
দীর্ঘদিন ধরে তিনি পেটে টিউমার সমস্যায় ভুগছেন। দুয়েক দিনের মধ্যেই তার অপারেশন হবে বলে জানিয়েছেন ডা. শামসাদ জাহান শান্তা।

একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে।
এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিঠিত করেন। কখনো বোন, কখনো ভাবী, কখনো সহ নায়িকা, নায়িকা আবার কখনোবা প্রতিনায়িকার চরিত্রে নাসরিন ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠেন।
হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন।
বর্তমানে নাসরিন দুই সন্তানের জননী। স্বামী রিয়েল খান চলচ্চিত্র অভিনেতা।

