আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

পায়রা বন্দরে চলছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট

পটুয়াখালীতে পায়রা বন্দরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট। চাঁদপুরে জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

পায়রা বন্দর
পায়রা বন্দরে চলছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট

শুক্রবার (২৭ ডিসেম্বর) এ ধর্মঘট এর কারণে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম। গতকাল রাত থেকে বন্দরের আউটারে এবং ইনারে থাকা সব মাদার ভ্যাসেল ও লাইটারেজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখেন শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, এম. ভি. আল-বাখেরা জাহাজে মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা এবং সব নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো কার্যক্রম পরিলক্ষিত না হওয়ার কারণে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রাত ১২টা থেকে মালবাহী, তৈল-গ্যাসবাহী, কয়লাবাহী ও বালুবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল এবং পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।