বন্ধ হচ্ছে নাটোরের মার্কেট ও বিপনীবিতাণ
আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
সামাজিক দূরত্ব নিশ্চিত না করা এবং জেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে আবারো বন্ধ হচ্ছে নাটোরের মার্কেট ও বিপনীবিতাণগুলো।

মঙ্গলবার সকাল থেকেই নাটোর শহর সহ উপজেলার সকল মার্কেট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজ জানান, নাটোরের মার্কেট ও বিপনীবিতাণগুলোতে উপচে পড়া ভীড় বৃদ্ধি এবং করোনার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে মার্কেটগুলো আবারো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকেই এই আদেশ জারী হবে। এরআগে গত ১০মে থেকে মার্কেট ও দোকানপাট সীমিত আকারে খোলার নির্দেশনা দেয় সরকার।
সে নির্দেশনা অনুযায়ী নাটোরেও দোকান পাট ও বিপনী বিতান খুলে ব্যবসায়ীরা।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট ও বিপনী বিতান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে সীমিত আকারের পরিবর্তে সব কয়টি মার্কেট ও বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়। কোথাও মানা হয়নি সামাজিক দূরত্ব।
এতে করে করোনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করে সচেতন ব্যক্তিরা।
উল্লেখ্য, এখন পর্যন্ত নাটোর জেলায় ১৯জন পুলিশ সদস্য সহ মোট ৪৩জন করোনায় আক্রান্ত হয়েছেন।

