আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই।

দিডেইলীবার্তা ডেস্ক:
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শনিবার বেলা ১১টার দিকে মারা যান (ইন্নালিল্লাহি…………রাজিউন) । তার ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এ মৃত্যুর খবর নিশ্চিত করেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনা ভাইরাসে আক্রান্ত
বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিম

এর আগে বৃহস্পতিবার ‍দুপরের পর রক্তচাপ ব্যাপক ওঠানামা করতে থাকে। গতকাল শুক্রবার হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়েছে নাসিমের।

শুক্রবার রাতে মেডিকেল বোর্ড মোহাম্মদ নাসিমের অবস্থা নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র তার শারীরিক অবস্থার অবনতির কথা নিশ্চিত করেছে। জটিলতা আরও বেড়েছে বলেও জানান তাঁরা।

এ বিষয়ে মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া রাতে বলেন, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

নাসিম বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছেন।
এর আগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নিলেও অবস্থার অবনতি হওয়ায় এগোয়নি পরিবার। আপাতত লাইফ সাপোর্টে রেখেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়।
এরপর দুই দফায় ৭২ ঘণ্টা করে পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। এর মধ্যেই পরপর তিনবার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি তাঁর শরীরে।