আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

বিদায় ব্রাজিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হার সেমিফাইনালে ক্রোয়েশিয়া

বিদায় ব্রাজিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হার, কাটল না ২০ বছরের খরা, সেমিফাইনালে ক্রোয়েশিয়া।

ব্রাজিলের হেক্সা জয়ে আজ বাধা ক্রোয়েশিয়া

বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেলেন নেইমাররা। অতিরিক্ত সময়ে নেইমারের গোলেও লাভ হলো না।

প্রথম থেকে ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করতে থাকে ক্রোয়েশিয়া। ব্রাজিলকে খেলার জন্য একটুও খোলা জায়গা দিচ্ছিল না তারা। বলের নিয়ন্ত্রণ বেশি ছিল ক্রোয়েশিয়ার পায়ে। মূলত প্রতি আক্রমণে গোলের চেষ্টা করছিল ক্রোয়েশিয়া।

অবশেষে ১০৫তম মিনিটে গোল করে হলুদ উৎসবে সমর্থকদের মাতান নেইমার।

আরও পড়ুন : ব্রাজিলের হেক্সা জয়ে আজ বাধা ক্রোয়েশিয়া।

ব্রাজিলের সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে আসে ক্রোয়েশিয়া। সেখান থেকে পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ।

এ গোলের মাধ্যমেই সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

এর আগে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলের গোল না হওয়ায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত ৩০ মিনিট পায় দুই দল। মূল ও অতিরিক্ত সময় মিলে ১-১ এ ড্র হওয়াই খেলা গড়ায় পেনাল্টিতে।

অতঃপর পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ক্রোয়েশিয়া। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার ম্যাচের জয়ী দল। যেই ম্যাচ মাঠে গড়াবে আজ রাত ১টায়।