আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ভারতে ১৯০ আরোহী নিয়ে বিমান দুই টুকরা, নিহত ১৭, আহত শতাধিক

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত বিমানটির দুই পাইলটসহ ১৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমান বিধ্বস্ত
বিমান দুই টুকরা

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা এএনআই জানায়, বিমানটি ভেঙে গেছে, তবে আগুন লাগে নি।

খবরে বলা হয়েছে, দুবাই থেকে আসা বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, ২ পাইলট এবং ৪ জন কেবিন ক্রু ছিলেন।

ইতোমধ্যে আহত ১১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হচ্ছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে কেরালার কারিপুর বিমানবন্দরে অবতরেণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায়। এবং পাশের একটি উপত্যকায় পড়ে যায়। এতে বিমানটি এসময় ভেঙে দু টুকরা হয়।

সূত্র: টাইমস নাউ, এনডিটিভি, বিবিসি