আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ভারতে লকডাউনের মেয়াদ বাড়লো ১৭ মে পর্যন্ত

করোনা ভাইরাসের মহামারীতে প্রতিদিন ভারতে বেড়েই চলছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে ৩ মে পর্যন্ত পূর্ব ঘোষিত লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহের জন্য বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে।
ভারতে লকডাউনের মেয়াদ বাড়লো ১৭ মে পর্যন্ত
ভারতে লকডাউনের মেয়াদ বাড়লো ১৭ মে পর্যন্ত

শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের মেয়াদ বাড়ার বিষয়টি উল্লেখ করে জানিয়েছে, লকডাউন বাড়লেও অঞ্চলভিত্তিক কিছু নিয়মে পরিবর্তন আনা হচ্ছে।
সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় জেলাগুলোকে রেড (হটস্পট), গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করা হবে। গ্রিন ও অরেঞ্জ জোনে কড়াকড়ি কিছুটা কম থাকবে।

নতুন নিয়ম চালু হলেও দেশজুড়ে বেশ কিছু কার্যক্রম বন্ধই থাকবে। এ দুই সপ্তাহ আকাশপথ, মেট্রো, রেলে আন্তঃরাজ্য ভ্রমণ নিষিদ্ধ থাকছে।
স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা হল, শপিংমল, জিম, ক্রীড়া কমপ্লেক্সগুলোও বন্ধ থাকবে।
যে কোন ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠান ও গণজমায়েতেও থাকছে কড়া নিষেধাজ্ঞা।

তবে, নির্দিষ্ট কিছু কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আকাশ, রেল ও সড়কপথে চলাচল করা যাবে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে ভারতে।
দেশটিতে এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মারা গেছেন অন্তত ১ হাজার ১৫৪ জন।