আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ভয়াবহ সড়ক দুর্ঘটনা চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে তেলবাহী ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন শিশুসহ আরও চারজন ইজিবাইকের যাত্রী। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধার আগে চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের অদূরে এ দূর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল রাত ৯টায় বলেন, দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশুসহ আহত চারজন ভর্তি আছেন। এরমধ্যে একজনের আবস্থা আশংকাজনক।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।