আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

করোনা ভাইরাসে মৃত্যু ছাড়ালো ৬১ হাজার, আক্রান্ত ১১ লাখ

দিডেইলীবার্তা.কম

মহামারি করোনা ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সবশেষ শনিবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী ৬১ হাজারের বেশি মানুষ মারা গেছে।

করোনা ভাইরাস পর্যবেক্ষণ করা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে জানা গেছে, বিশ্বজুড়ে ৬১ হাজার দুইশ ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৪৯৮ জন।

করোনায় সবচেয়ে বাজে অবস্থা ইউরোপ ও আমেরিকায়। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে, ১৪ হাজার ৭৮১ জন।
স্পেনের অবস্থান তারপরই। সেখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের। আক্রান্ত লাখের বেশি।

ইতালি আর স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে করোনা ভাইরাসে সাত হাজার ৪০৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৭ হাজারের বেশি।

এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ৭০ জন।