আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

স্কুল খোলা সম্ভব না হলে পরীক্ষা হবে না

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানান করোনা মহামারী পরিস্থিতিতে স্কুল খোলা না গেলে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হবে না।

স্কুল খোলা সম্ভব না হলে পরীক্ষা হবে না
গণশিক্ষা মন্ত্রণালয়

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত আপাতত বন্ধ ঘোষণা। এ অবস্থায় সংসদ টিভি, বেতার ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে প্রাথমিক শিক্ষা দেওয়ার কার্যক্রম যথা শিগগিরই শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের সরকার, স্বাস্থ্য বিভাগের মতামত নিয়ে করোনা পরিস্থিতি শেষ না হলে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে চাই না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, বাচ্চাদের নিরাপত্তা যতক্ষণ না পর্যন্ত সুরক্ষিত না হয়, ততক্ষণ পর্যন্ত স্কুলগুলো খুলবো না।

সিনিয়র সচিব আকরাম বলেন, আমরা দু’টি পরিকল্পনা মাথায় রেখেছি। অক্টোবরে একটা, আর যদি নভেম্বরে খোলা যায় তার জন্য একটা পরিকল্পনা করা আছে। যদি খোলা যায় তবে মূল্যায়নের বিষয়ে একটা ব্যবস্থা নিতে পারবো। আর না হলে তো আপনারা বোঝেন…।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, স্কুল খোলা না গেলে (বার্ষিক) পরীক্ষা হবে না। প্রধানমন্ত্রী বলেছেন স্কুল যদি খোলা না যায় তাহলে পরীক্ষা হবে না। আমরাও তাই বলছি। স্কুল খোলা না গেলে অবশ্যই পরীক্ষা হবে না।
মূল্যায়ন কীভাবে হবে- প্রশ্নে সচিব বলেন, সেটা আপনারা বোঝেন। স্কুল না খোলা গেলে আমরা কী মূল্যায়ন করবো।

আকরাম বলেন, ১৯৭১ সালে আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। তখন বই পেতে মার্চ মাস হয়ে যেত। মার্চে বঙ্গবন্ধু তার ভাষণে স্কুল, কলেজ, আদালত সব বন্ধ করে দিলেন। মার্চ থেকে তো বই নেই। আমরা ১৯৭২ সালের জানুয়ারি মাসে স্কুলে গেছি, সেভেনে আমাকে উঠিয়ে দিয়েছে, সমস্যা নেই। স্কুল খোলা না গেলে কোনো মূল্যায়ন হবে না।