স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চান বিএনপি নেতা দুলু
আমিরুল ইসলাম নাটোর প্রতিনিধি :
করোনা সংকট মোকাবেলায় ব্যর্থতার দায়ে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করে সামগ্রীক ব্যবস্থাকে সেনাবাহিনীর মেডিকেল টিমের ওপর ছেড়ে দেয়ার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সকালে নাটোর সদর উপজেলার চৌড়ি এলাকায় কর্মহীন ৪০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে এ দাবি করেন দুলু।
এসময় বিএনপি নেতা রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

