আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

পরকীয়ার কারোনে ভাটা শ্রমিক মিঠুকে হত্যা করে স্ত্রী ও বড় ভাই

আমিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ নাটোরের তেবাড়িয়া ইটভাটার শ্রমিক মিঠু হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পরকীয়ার কারোনে স্ত্রী ও বড় ভাই হত্যা করে ভাটা শ্রমিক মিঠুকে

তিনি জানান, মিঠুর স্ত্রী আম্বিয়া এবং মিঠুর বড় ভাই আব্দুল কাদেরের মধ্যে চার বছর ধরে পরকীয়া প্রেম এবং শারীরিক সম্পর্ক চলে আসছিল।
পরকীয়ার জেরে মিঠুর স্ত্রী আম্বিয়া এবং ভাসুর আব্দুল কাদের মিলে ৩ জুন রাত সোয়া একটার দিকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মিঠুকে হত্যা করে বাড়ির গেটের কাছে মরদেহ ফেলে রাখে।
পরে আম্বিয়ার চিৎকারে লোকজন এসে মিঠুর মরদেহ পড়ে থাকতে দেখে।

করোনা নিউজঃ তালার খেশরায় এক শিক্ষকের করোনা শনাক্ত

পুলিশ এসে মিঠুর মরদেহ উদ্ধার করে তথ্য প্রযুক্তির সহায়তা ও সুরতহাল পর্যালোচনা করে ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় এনে তার স্ত্রী আম্বিয়াকে আটক করে।

এই হত্যার ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ আম্বিয়াকে আটক করে। এসময় জিজ্ঞাসাবাদে আম্বিয়া তার ভাসুরের সাথে মিলে মিঠুকে হত্যার কথা স্বীকার করে।