আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

নাটোরে এনজিও কর্মীদের অবরুদ্ধ, মানববন্ধন

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের মাজদিঘা এলাকায় আজও মানুষের আহাজারি থামছেনা।
কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া কামরুল ইসলামের এনজিওতে যারা বড় লাভের আশায় লোভে পড়ে টাকা লগ্নি করেছিলেন তারা বিলাপ করছেন রাস্তার মোড়ে মোড়ে।

নাটোরে এনজিও কর্মীদের মানববন্ধন
নাটোরে কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এনজিও কর্মীদের অবরুদ্ধ, মানববন্ধন

আজও সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে টাকার দাবিতে। সেখানে তাদের এই মানববন্ধনে স্থানীয় এনজিও কর্মীরা মানে যে সমস্ত মানুষ পালিয়ে যাওয়া এনজিওতে কর্মরত ছিল তারা ও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়।

কিন্তু এর পরপরই উত্তেজিত গ্রাহকরা সেই সমস্ত এনজিওর কর্মচারীদের অবরুদ্ধ করে ফেলে এনজিও অফিসের একটি কক্ষে। এ নিয়ে একটি বিশৃংখল অবস্থার সৃষ্টি হয় মাঝদিঘা এলাকার। পরবর্তীতে এনজিও কর্মীরা আত্মহত্যার হুমকি দিলে তাদেরকে মুক্ত করে দেয় ভুক্তভোগী গ্রাহকরা।

এছাড়া ওই সমস্ত ইন্দ্রিয় কর্মচারীরা ঘোষণা দেন কামরুলকে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য গ্রাহকদের সঙ্গে তারা সবসময় রয়েছেন।

এর আগে এনজিও তে টাকা লগ্নিকারী ভুক্তভোগী গ্রাহক ও কর্মচারীরা পালিয়ে যা মালিক কামরুল ইসলামের পিতা মাতার উপরে চাপ প্রয়োগ করেন এবং তাদেরকে বলেন যে তারা তার সন্তান যে টাকা নিয়ে চলে গেছে সে টাকা ফেরতের ব্যবস্থা করবেন। টাকা না পাওয়া পর্যন্ত এলাকায় ছেড়ে যাবেন না বলে গ্রাহকরা ঘোষণা দিয়েছেন।

তবে এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলেও তিনি জানান।