আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার পোয়ালশুড়া কান্দিপাড়া গ্রামে এক গ্রহবধু আত্মহত্যা করেছে।
চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা
চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্বার করেছেন গুরুদাসপুর থানা পুলিশ। পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেছেন।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার পোয়ালশুড়া কান্দিপাড়া গ্রামে।

জানাগেছে, গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ফারুক ফকিরের মেয়ে শারমিন আক্তার (২২) এর সাথে একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া কান্দিপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সোহাগ (২৭) সাথে ১ বছর পূর্বে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামীর সংসারে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকতো। শাশুড়ির সাথে মাঝে মধ্যেই যৌতুক নিয়ে শারমিনের কথা কাটাকাটি হতো।

প্রায়ই যৌতুকের টাকার জন্য তার শাশুড়ি তাকে চাপ প্রয়োগ করতো। শত চেষ্টা করেও মেয়েটা ১ বছর ঘরসংসার করে আসছিলো।

বৃহস্পতিবার সকালে শাশুড়ি আবারও গালিগালাজ করলে সে চিরকুট লিখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

চিরকুটে শারমিন লিখে, আমার বাবা তিন লক্ষ টাকা দেওয়ার পরেও আমার শাশুড়ি আমাকে জালায়। তার মন ভরে নাই।

আপনেরা সবাই দেখেন তার বিটাক কত কোটি টাকা দিয়ে বিয়ে দেয়। মেয়ের বাবা ফারুক ফকির বলেন, বিয়েতে ৫ লক্ষ টাকা যৌতুক হিসাবে দেওয়ার কথা থাকলেও প্রথমেই মেয়ে জামাইকে নগদ ৩ লক্ষ টাকা ও ৮০ হাজার টাকার আসবাবপত্র দেওয়া হয়েছে।

বাকি দুই লক্ষ টাকা অচিরেই দেওয়ার কথা রয়েছে। তার পরেও মেয়েকে জামাই, শাশুড়ি, শশুর মিলে প্রায়ই যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।

আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে তিনি দাবি করেন। মেয়ের মা বলেন, আমার মেয়েকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যার নাটক করেছেন।

আমার মেয়েকে তারা শারীরিক ও মানসিকভাবে নিযার্তন করে হত্যা করেছে। তিনি তার মেয়ে হত্যার বিচার দাবি করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আত্মহত্যা প্ররোচনার বিষয়ে একটি মামলা হয়েছে। যার কারনে অভিযুক্ত সাগর, তার মা এবং বাবাকে আটক দেখানো হয়েছে।

মৃত্যুর পূর্বে মেয়েটি একটি চিরকুট লিখে গেছেন বলে তিনি স্বীকার করেন।