আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

নাটোরের গুরুদাসপুরে ২ কেজি গাঁজাসহ ২ যুবক আটক

আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করেছে র‍্যাব-৫ এর একটি দল।
নাটোরের গুরুদাসপুরে ২ কেজি গাঁজাসহ ২ যুবক আটক
নাটোরের গুরুদাসপুরে ২ কেজি গাঁজাসহ ২ যুবক আটক

উপজেলার চন্দ্রপুর তুলোধোনা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও সাত হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। আটকৃতরা হচ্ছেন নাটোর সদর উপজেলার গোকুল নগর গ্রামের মাদুল মৃধার ছেলে মেহেদী হাসান ও অপরজন গুরুদাসপুর সাধুপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম। গতকাল রাতে তাদের আটক করা হয়।

র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে চন্দ্রপুর তুলাধুনা গ্রামে অভিযান চালায় র‍্যাব-৫ এর একটি দল। এ সময় মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা গাঁজার ব্যবসা করে বলে স্বীকার করেছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।