সাংবাদিক নজরুলের মত্যুতে তালা প্রেসক্লাবের শােক সভা ও দােয়া মাহফিল
তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ
তালা প্রেসক্লাবের সহ-সভাপতি, জয়যাত্রা টেলিভিশন, দৈনিক ভােরর কাগজ, দৈনিক কালের চিত্র পত্রিকার তালা প্রতিনিধি নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তালা প্রেস ক্লাবের শােক সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল তালা প্রেসক্লাবের আয়ােজনে শােক সভা ও দােয়া মাহফিল সাংবাদিক নজরুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবনের স্মতিচারন করেন প্রসক্লাবের নেতৃবৃন্দ। তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘােষ বাবলুর সভাপতিত্বে শােক সভায় বক্তব্য রাখেন শহীদ মুক্তিযােদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ ইনামুল ইসলাম, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের সরদার জাকির হােসেন, জেএসডি কেদ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিমসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা প্রসক্লাবের সাংবাদিক নূর ইসলাম।
এসময় মরহুমের সন্তান নাহিদ ও পরিবারের অন্যান্য লােকজন উপস্থিত ছিলেন।
শােক সভা শেষ দােয়া ও মােনাজাত অন্তে সাংবাদিক নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা করা হয়।
উল্লখ্য সাংবাদিক নজরুল ইসলাম হার্ট ও লিভার জনিত কারনে বুধবার (১১নভম্বর) বিকাল সাড় তিনটার দিকে ঢাকা জাতীয় হৃদরােগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মত্যুবরন করেন।

