আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

মৌসুমী হামিদ নতুন ধারাবাহিক নাটক নিয়ে হাজির হচ্ছেন

লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ এবার হাজির হচ্ছেন নতুন ধারাবাহিক নাটক নিয়ে। পাপ্পুরাজের রচনায় “বাজিমাত” নামে এ নাটকটি নির্মাণ করেছেন মুসাফির রনি। রোববার থেকে আরটিভিতে সপ্তাহের প্রতি শুক্র থেকে নাটকটি প্রচার হবে।

মৌসুমী হামিদ নতুন ধারাবাহিক নাটক নিয়ে হাজির হচ্ছেন
লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ

ধারাবাহিকটির গল্পে দেখা যায় হাসান এবং মুরাদ নামে দুই ব্যাক্তি নিজেদের ভাগ্যেরচাকা ঘুরাতে গাড়ি, বাড়ি ফ্ল্যাটসহ বিয়ে করে দুই ধনীর দুলালীকে। কিন্তু ফলাফলে মুরাদ স্ত্রী হিসেবে পায় বদ মেজাজি তামান্নাকে, সাথে স্ব-ঘোষিত রকষ্টার, ভয়ানক শ্বশুর জনাব – ফোরকান আলী বান্টি সাহেবকে। আর হাসান পায় সাবালিকা, কিন্তু বাচ্চা কণ্ঠি উদ্ভট চরিত্রের অধিকারিনী মিনিকে।

এই দুই ব্যাক্তিই খুব তাড়াতাড়ি বুঝতে পারে ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে তারা তাদের লাইফের চাকাই পাংচার করে ফেলেছে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, নাটকের গল্প অসাধারণ। হাস্যরসাত্নক, নির্মল বিনোদনে নানা ধরনের মজার সব চরিত্র নিয়ে নির্মিত ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে আশা করছি।

আমাদের আরও নিউজ পড়ুন: ফ্রি ফায়ার ও পাবজি দুই জনপ্রিয় গেম বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে।

বাজিমাত আরও অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, শামীমা তুষ্টি, সালহা খানম নাদিয়া, কল্যান কোরাইয়া, আবদুল্লাহ রানা, নিলয় আলমগীর, শাকিলা আক্তার’সহ আরো অনেকে।

নাটকের কাজের বাইরে এই অভিনেত্রী সম্প্রতি অভি মঈনুদ্দীন ও তারিকুল ইসলামের পরিচালনায় আরিফিন শুভ’র সঙ্গে জুটিহয়ে একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন।