চুয়াডাঙ্গায় অজ্ঞাত অচেতন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি
চুয়াডাঙ্গায় অচেতন অবস্থায় অজ্ঞাত নামা গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার বেলা দেড়টার দিকে তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। তবে আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে কে বা কারা কোথা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির সময় তার সঙ্গে কোনো পরিচয়পত্র, মোবাইল ফোন কিংবা ব্যক্তিগত মালামাল ছিল না। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারিয়েছেন এবং দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা সবকিছু নিয়ে গেছে। দুপুরে তাকে এক ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে রেখে যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, রোগীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পরিচয় পাওয়া যায়নি, অজ্ঞাত পরিচয়ে তাকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে- চেতনানাশক কোনো কিছুর প্রভাবে তিনি অচেতন হয়ে পড়েছেন। এ ধরনের রোগীদের চেতনা ফিরতে ১২

