আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

শান্তর সেঞ্চুরিতে বিপিএল ইতিহাসের পাতায় খুলনা টাইগার্স

নাজমুল হোসেন শান্তর হার না মানা সেঞ্চুরিতে ঢাকা প্লাটুনকে ৮ উইকেটের বড়ো ব্যবধানে হারাল খুলনা টাইগার্স। এই জয়ের ফলে বিপিএলে সবেচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নিজেদের করে নিলো খুলনা। এর আগে ১৯৮ রানের লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়েছিলো সিলেট রয়্যালস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবারের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানরা রানের ফুলঝুড়ি ছুটিয়েছেন। টসে হেরে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা মোটেও ভালো হয়নি। পাওয়ার প্লের ভেতর তামিম, এনামুল, জাকিরের উইকেট হারায় মাশরাফির দল। স্কোর বোর্ডে তখন কেবল ৩৫ রান। তবে পরের চিত্রটা পুরো উল্টো। মুমিনুল হকের বিপিএল সেরা স্কোরের সঙ্গে অলরাউন্ডার মেহেদি হাসানের ঝড়ো ইনিংসে খুলনাকে ২০৬ রানের বিশাল টার্গেট দেয় ঢাকা। ৫৯ বলে মুমিনুল করেছেন ৯১ রান। অন্যদিকে মেহেদি ৩৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। বোলিংয়ে খুলনার সব বোলাররাই খরুচে ছিলেন। রবি ফ্রাইলিঙ্ক ৩৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

জয়ের জন্য ২০৭ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলেন শান্ত-মেহেদি জুটি। মাত্র ৬ ওভার ৫ বলেই ৭০ রান আসে এ জুটি থেকে। ঢাকার স্পিনার মেহেদির বলে বোল্ড হওয়ার আগে খুলনার মেহেদি খেলেন ৪৫ (২৫) রানের ইনিংস। তিন নম্বরে রাইলি রুশো নেমে শান্তকে যোগ্য সঙ্গ দেন। রুশো দেখে শুনে খেললেও শান্ত যেন এই ম্যাচকে বেছে নেন ইতিহাস গড়ার অনুসঙ্গ হিসেবে। মাঠের চারপাশে খেলা চার, ছয়ে নাস্তানাবুদ করেন ঢাকার বোলারদের। শেষপর্যন্ত ৮টি চার এবং ৭টি ছয়ে ৫৭ বল খেলে ১১৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় পায় খুলনা টাইগার্স।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেলো মুশফিকের দল। প্রথম কোয়ালিফায়ারে সোমবার রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে খুলনা।

সূত্রঃ ইত্তেফাক