আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

করোনা ভাইরাস রিপোর্ট জালিয়াতি: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও এমডি মাসুদ ১০ দিনের রিমান্ডে

এর আগে পুলিশ মোঃ সাহেদ ও রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনার পরিচালক মাসুদ পারভেজকে মুখ্য মহানগর হাকিমের উপস্থাপন করে রিমান্ডের আবেদন করে।
করোনা ভাইরাস রিপোর্ট জালিয়াতি: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও এমডি মাসুদ ১০ দিনের রিমান্ডে
করোনা ভাইরাস রিপোর্ট জালিয়াতি: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও এমডি মাসুদ ১০ দিনের রিমান্ডে

মোঃ সাহেদ ও মাসুদ পারভেজের আইনজীবী নাজমুল হোসেন জানিয়েছেন তারা জামিনের আবেদন করেছেন কিন্তু তা আদালত নামঞ্জুর করেছে।
তিনি আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন, “আসামী অসুস্থ ও তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক তাই তারা পালিয়ে যাবেনা। তাছাড়া তাদের বিরুদ্ধে মামলা তদন্তাধীন।

এসব উল্লেখ করে আমরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলাম”।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌসুঁলী আব্দুল্লাহ আবু বলেন অভিযুক্তরা করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছেন।
এমনকি বিদেশ থেকেও এজন্য অনেককে ফেরত আসতে হয়েছে। তাই তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন মঞ্জুরের অনুরোধ করেছেন তারা।

মিস্টার আব্দুল্লাহ বিবিসি বাংলাকে বলেন, “আদালতে মোঃ সাহেদ বলেছেন যে তিনি নিজেই করোনা রোগী”।

“সাহেদ বলেছেন তিনি সরকারের সঙ্গে চুক্তি করেই কাজ করেছেন । তখন আমরা বলেছি তিনি প্রতারণা করেছেন, ভুয়া রিপোর্ট দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার”।

এর আগে মোঃ সাহেদ ও মাসুদ পারভেজকে হাতকড়া পরিয়ে ও কোমরে দড়ি দিয়ে বেধে সকালে ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়া হয়।

এসময় তাদের মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিলো।
মঙ্গলবার গাজীপুর থেকে মাসুদ পারভেজকে গ্রেফতার করেছিলো র‍্যাব। আদালত আজ তাকেও দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।