কাপ্তাই প্রশাসনের করোনা প্রতিরোধে সচেতনা অভিযান অব্যহত
অর্ণব মল্লিক, কাপ্তাই
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপ্তাই সেনাবাহিনী, পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগীতায় বিশ্ব মহামারি করোনার বিরুদ্ধে সচেতনতামূলক অভিযান অব্যহত রয়েছে।

আজ ( বুধবার) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের নেতৃত্বে উপজেলার নতুন বাজার এলাকা সহ আশেপাশের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক অভিযান এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় কাপ্তাই সেনাবাহিনী, পুলিশ, গণমাধ্যমব্যক্তি সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে এই কার্যক্রমে সহযোগীতা করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, কাপ্তাই প্রশাসনের করোনা বিরোধী অভিযান অব্যহত রেখে এলাকাবাসীদের সচেতন করা হচ্ছে যেন অপ্রয়োজনে কেউ বাইরে ঘোরাফেরা না করে, এছাড়াও বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশস্থ করেন।

