আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ থেকে বসুভান্ডারদহ গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক শহিদুল ইসলাম গ্রেপ্তার


চুয়াডাঙ্গায় চিকিৎসার আড়ালে মাদকসেবিদের নিকট অ্যালকোহল বিক্রির অভিযোগে হোমিওপ্যাথি চিকিৎসক মাওলানা শহিদুল ইসলাম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার নিকট থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫ বোতল অ্যালকোহল জব্দ করা হয়েছে।


শনিবা্র (০৫ জুলাই) সকালে ডিঙ্গেদহ বাজার থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে বিজ্ঞ আদালত সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তার শহিদুল ইসলাম সিদ্দিকী চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভান্ডারদহ গ্রামের সন্নত আলির ছেলে। তার প্রতিষ্ঠানের নাম আল মদিনা হোমিও ডক্টর চেম্বার।


পুলিশ জানায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে মাদকসেবিদের নিকট অ্যালকোহল বিক্রির অভিযোগ ছিল । গোপন সংবাদের মাধ্যমে সদর থানা পুলিশের একটি দল ডিঙ্গেদহ থেকে তাকে গ্রেপ্তার করে। তার নিকট থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।


চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী একজন হোমিওপ্যাথি চিকিৎসক এক বা দুই বোতল অ্যালকোহল মজুদ রাখতে পারেন। তিনি কোন লাইসেন্স আমাদেরকে দেখাতে পারেনি। তিনি এগুলো মজুদ করে মাদকসেবীদের নিকট বিক্রি করতেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে প্রেরণ করেন।