আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে ছয় নারীসহ নিহত ১০

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ : ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। সংঘর্ষে ঘটনাস্থলে ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ ছয় নারীসহ নিহত ১০

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বুধবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যশোরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি রাস্তার উপর উল্টে যায়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে বাচ্চাসহ গাভী জবাই করে মাংশ বিক্রির অভিযোগ।

যাত্রীবাহী বাস থেকে এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত প্রায় ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪/৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ নিউজ