টেকনাফ পৌরসভার নিজ নিজ এলাকা লকডাউন করছে স্থানীয়রা
জিয়াবুল হক, টেকনাফ
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপে জনসচেতনতার পথে টেকনাফ পৌরসভার জনসাধারণ।

সেই ধারাবাহিকতায় ৮ এপ্রিল সকালের দিকে টেকনাফ পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিন জালিয়াপাড়া, কুলাল পাড়া এলাকার লোকজন জনসচেতনতা অবলম্বন করতে কয়েকটি রাস্তায় বাশঁ দিয়ে বন্ধ করে লকডাইন করেছে।
প্রথমদিকে টেকনাফ পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে তেমন অবগত ছিলেন না জনসাধারণ।
জানা যায়, সরকারি নির্দেশে সেনাবাহিনী ও নৌবাহিনী, র্যাব, পুলিশের নিয়মিত টহল ও উপজেলা নির্বাহী কর্মকতা সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুল মনসুরের আপ্রাণ চেষ্টার ফলে বর্তমানে সচেতনতার পথে গ্রামাঞ্চলের জনসাধারণ।
সরেজমিন দেখা যায়, টেকনাফ পৌরসভা ৯ নং ওয়ার্ড দক্ষিন জালিয়াপাড়া, কুলাল পাড়া এলাকার কয়েকটি রাস্তার প্রবেশমুখে লকডাউন করে দেওয়া হয়েছে। এবং উক্ত এলাকায় জনসমাগম বন্ধেও জনসাধারণের প্রতি বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন স্থানীয় সচেতন নেতৃবৃন্দ। বহিরাগত লোকজনের প্রবেশের উপর সতর্কতা করে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মূলত মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের চলাচলে সচেতনতা সৃষ্টি করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

