আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

টেকনাফে অসহায় পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জিয়াবুল হক, টেকনাফ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুষ্টি বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও ডিটি সোশাল ফোরামের যৌথ অর্থায়নে এবং কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরন করা হয়।
টেকনাফে অসহায় পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
টেকনাফে অসহায় পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

উক্ত খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ এনামুল হক (আরএমও), ডাঃ প্রণয় রুদ্র (এমওডিসি), ডাঃ সাকিয়া হক (এমও), ডাঃ শুভ্র দেব( এমও),
ডাঃ সুফিয়া আক্তার ( এমও), মোঃ মিজানুর রহমান (এমটি-ল্যাব), বাবু রতন দাশ (এইচআই), সোহরাব হোসেন (এসআই), মোঃ রেজাউল করিম (পরিসংখ্যানবিদ),

মোঃ আলী (হিসাব রক্ষক), হেনা পারভিন (নার্সেস সুপারভাইজার), মোঃ আব্দুর রহিম (এমএলএসএস)।

প্রতি বস্তায় চাউল-৫ কেজি, আলু-২ কেজি, লবণ-১/২ কেজি, তৈল-১ লিটার, পেঁয়াজ -১ কেজি, চিনি-১ কেজি, চনা -১ কেজি, চিড়া-১/২ কেজি, মুসরি ডাল- ১/২ কেজি, খেঁজুর -১/২ কেজি, সাবু দানা-১ পোয়া, নুডলস -২ প্যাকেট, বিস্কুট -১ প্যাকেট, সুজি -১/২ কেজিসহ মোট ১৪টি আইটেম।

এ সময় টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, উনার ব্যক্তিগত উদ্যোগে টেকনাফ প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মরহুম সাংবাদিক সাইফুল ইসলামের পরিবার সহ তিন প্রতিবন্ধী পরিবারকে নগদ অর্থসহ ১ টি বালতি, ২ টি সাবান, পেপসোডেন্ট ব্রাশ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।

এব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান, করোনা ভাইরাসের কারনে অনেক অসহায়, গরীব, দুস্ত, সমাজে সুবিধে বঞ্চিত লোক কর্মহীন হয়ে পড়েছে। তারা কষ্টে দিনাতিপাত করছে।

আমরা সেইসব সুবিধে বঞ্চিতদের দুঃখ কষ্টে নিজেদের বেতনের কিছু অংশ সাহায্যের মাধ্যমে কিঞ্চিৎ লাগব করার মন মানসিকতায় কিছু গরীব, অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছি, তিনি সমাজে বিত্তবান, ধনীদের ও এসময় মানবতার হাত বাড়িয়ে গরীব,অসহায়, কর্মহীনদেন পাশে দাড়াঁনোর বিনীতভাবে অনুরোধ জানান।