আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

টেকনাফের কাঁচা আম ব্যবসায়ীর শরীরে করোনা পজেটিভ

জিয়াবুল হক, টেকনাফ:

টেকনাফ বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া পাড়া এলাকার এক আম ব্যবসায়ীর করোনা পজেটিভ এসেছে বলে জানা গেছে।
সে বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার মো. হোসেন (৫০)।

স্থানীয় ইউপি সদস্য ফয়েজ উল্লাহ ফয়েজ জানান গত এক সপ্তাহ আগে আক্রান্ত ব্যক্তি কাঁচা আম নিয়ে নিজ এলাকা থেকে ঢাকা গিয়েছিল।

সে ঢাকা থেকে আবার এলাকায় আসার পর এলাকার সবার সাথে মিশে গিয়েছিল। সর্বশেষ তার অবস্থা একটু খারাপ দেখে টেকনাফ স্বাস্থ্য বিভাগকে অবগত করে তার করোনা টেষ্টের ব্যবস্থা করা হয়।

গত ১৮ এপ্রিল টেকনাফ সদর থেকে মেডিকেল টিম এসে তার রক্ত সংগ্রহ করে নিয়ে যায়। পরবর্তীতে ১৯ এপ্রিল রোববার কক্সবাজার মেডিকেল কলেজে করোনা টেষ্টে তার পজেটিভ রির্পোট আসে বলে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্রশীল বলেন, উল্ল্যেখিত ব্যক্তির করোনা পজেটিভ এসেছে।

এ ব্যাপারে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুল মনসুরের নেতৃত্বে রাত সাড়ে ৭ টার দিকে বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া পাড়া এলাকার আম ব্যবসায়ী মো. হোসেনের বাড়ির আশেপাশে লকডাইন করা হয়েছে।