আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

তুরস্কে করোনায় ৯২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কে মৃতের সংখ্যা বেড়েছে।
শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে মৃতের সংখ্যা ৯২ এবং আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৯৮ জন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরও জোরদার পদক্ষেপ নিতে হবে তুরস্ককে।
তিনি আরও জানান, দেশটিতে করোনাভাইরাস শনাক্তের জন্য দশ লাখের বেশি কিট রয়েছে।

কোকা জানান, আক্রান্তদের অবস্থান প্রকাশ করছে না তুরস্ক। কারণ এতে সংক্রমণের হার বেড়ে যেতে পারে। সংক্রমণ এলাকার নাম প্রকাশ করলে লোকজন অন্য এলাকায় চলে যাবে যেখানে কোনও আক্রান্ত নেই।

এর আগে বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান তুর্কিদের ধৈর্যধারণ করে সরকারের পদক্ষেপকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনও পরিস্থিতির জন্য তুরস্ক প্রস্তুত আছে।

এরদোয়ান বলেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভাইরাসের সংক্রমণ ঠেকিয়ে দিয়ে সম্ভাব্য কম ক্ষয়ক্ষতির মধ্যেই আমরা সংকট কাটিয়ে উঠবো।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সামনে উজ্জ্বল দিন অপেক্ষা করছে যদি আমরা নির্দেশনা মেনে চলি, সতর্ক ও সাবধান থাকি। সব নাগরিক আমাদের কাছে সমান। তাই আমরা বলছি, ‘ঘরে থাকো, তুরস্ক’।