আপডেট নিউজ:

দি ডেইলী বার্তা পরিবারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।

‌পুলিশের গাড়ির লাইসেন্স নেই, নিরাপদ সড়ক কীভাবে হবে?

দারাজের পুরষ্কার, এমন অজানা লিংকে কেউ ভুলেও ক্লিক বা প্রেবেশ কিংবা শেয়ার করবেন।

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয় আর্জেন্টিনার

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে: ওবায়দুল কাদের

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিফাত হত্যা মামলা: মিন্নি, ফরাজি, রাব্বি, সিফাত, হৃদয় ও হাসান এর মৃত্যুদণ্ড। বাকি ৪ আসামি খালাস।

ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার

শিরোনাম:

দীর্ঘদিন কর্মহীন থাকার পর কাজে ফিরছেন সিয়াম

বিনোদন প্রতিবেদকঃ

করোনায় দীর্ঘদিন কর্মহীন থাকার পর অবশেষে কাজে ফিরছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ফিরতিযাত্রায়ও তিনি দাঁড়াচ্ছেন সিনেমার ক্যামেরার সামনে।

BD Film Actress Siam Ahmed
চিত্রনায়ক সিয়াম আহমেদ


১ সেপ্টেম্বর থেকে টানা ১০ দিনব্যাপী আবু রায়হান জুয়েলের সরকারি অনুদানের ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র কাজ শুরুর মধ্য দিয়ে বিরতির পর কাজে ফিরছেন সিয়াম।

এরপর তিনি দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ ছবির কাজ করবেন
এছাড়া এমএ রাহিম পরিচালিত ‘শান’ ছবির বাকি গানের দৃশ্যায়নের কাজও শেষ করে দিতে চান এ নায়ক।
যদিও এ ছবির জন্য পরিচালক এখনও সিডিউল নেননি।

রায়হান রাফির ‘ইত্তেফাক’ ছবির কাজও করেছেন করোনার প্রকোপের আগে। চুক্তিবদ্ধ আছেন রায়হান রাফির ‘স্বপ্নবাজি’ ছবিতে। এর কাজ অবশ্য এখনও শুরু হয়নি।

‘শান’ সিনেমাতে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরী এবং ‘ইত্তেফাক’এ তার বিপরীতে আছেন মিম। রায়হান রাফির ‘স্বপ্নবাজি’ সিনেমার বিপরীতে মাহি।

আরও পড়ুনঃ দুটি ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলেন সেই দীঘি

একসময় নাটকে অভিনয় করতেন এ অভিনেতা।
এখনও কী প্রস্তাব পেলে নাটকে কাজ করবেন, এমন প্রশ্নে তিনি বলেন, নাটকে আপাতত কাজ করব না।
এ কারণেই যে, যদি নাটকে কাজ করি তাহলে বার বার দর্শকের কাছেই এর জবাবদিহি করতে হবে, তা চাই না আমি।

সিয়াম আরও জানান, তিনি নিজেও গান শুনতে ভীষণ ভালোবাসেন।
যদি গান তার ভালোলেগে যায় এবং মিউজিক ভিডিওর গল্প যদি সুন্দর হয় তবে নতুন কোনো মিউজিক ভিডিওতে কাজ করতেও পারেন। তবে নাটকে নয়।

এদিকে করোনাকালে কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধও হয়েছেন সিয়াম।